নার্ভের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকভাবে ব্রেন পাওয়ারের উন্নতিতে ঘি অন্যতম। এতে উপস্থিত ওমাগা- ৬ এবং ৩ ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখে।
খালি পেটে ঘি খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। এটি চুল পড়া প্রতিরোধে সাহায্য করে। ঘি চুল নরম, উজ্জ্বল করতে উপকারী এবং এটি ত্বকের আর্দ্রতা রক্ষা করে।
কনজুগেটেড লিনোলেক অ্যাসিড
এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের এই কারণেই ঘি খাওয়ানো হয়।
এনার্জি বুস্টার
ঘি একটি শক্তিশালী এনার্জি বুস্টার হিসেবে কাজ করে, কারণ এতে থাকা ফ্যাট দ্রুত এনার্জিতে রূপান্তরিত হয়। এ ছাড়াও এতে থাকা বাটিরিক এসিড অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে।
ঘিতে রয়েছে -এ, ডি, ই এবং কে, ভিটামিন ও ওমেগা-৩ ফ্যাটি এসিড যা আমাদের হৃৎপিন্ড, হাড়ের জন্য খুব উপকারী। এছাড়া ও রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট যা গিঁটে ব্যথা ও আর্থ্রাইটিসের সমস্যা সমাধানে কাজ করে। এটি অস্টিওপরোসিস প্রতিরোধে কাজ করে হাড়কে ভালো রাখে।
স্বাস্থ্যকর ফ্যাট
ঘি তে স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা হৃৎপিণ্ডের জন্য ভালো এবং শরীরে স্বাস্থ্যকর ফ্যাটের স্তর বজায় রাখতে সহায়তা করে। ওমেগা- ৬ এবং ৩ ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।